চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক, সংবাদ সম্মেলনে যা বলছে পুলিশ

চট্টগ্রামে আবাসিক বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, উদ্ধার বিপুল ডিজিটাল ডিভাইস চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি আবাসিক বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এসব ডিভাইস ব্যবহার করে অনলাইনভিত্তিক প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড […]

Continue Reading
পাটগ্রামে বিজিবি ক্যাম্পে হামলা, ড্রেজার ছিনতাই চেষ্টায় আটক ৬

বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা, তিন বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় বিজিবি ক্যাম্পে প্রবেশ করে জব্দ করা ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ […]

Continue Reading
সাভারের আমিনবাজারে হামলায় নিহত পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেন

সাভারে পুলিশের বিশেষ শাখার এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ওই এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। এ সময় পুলিশের […]

Continue Reading
চুয়াডাঙ্গার দর্শনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর অফিস ভাঙচুরসহ ২৩ লাখ টাকা লুটপাট, যুবদল-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দর্শনায় চাঁদার টাকা না পেয়ে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে রাতে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। […]

Continue Reading
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের অস্ত্র মহড়ায় এলজি হাতে যুবক

অস্ত্রধারী কেউ কেউ ভাড়ায় আসে মিরসরাই থেকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতেই কয়েকজন যুবক লাইট মেশিনগান (এলজি) ও আগ্নেয়াস্ত্র হাতে রাস্তায় অবস্থান নিয়ে গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া […]

Continue Reading

বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

ভোলার দৌলতখান উপজেলায় বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধারের পর নাহিদ নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার নাহিদ উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে। তিনি দৌলতখান উপজেলা ছাত্রদলের আওতাধীন ৩ নম্বর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। […]

Continue Reading

জাল সনদে দুই স্কুলের সভাপতি বিএনপি নেতা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ডিগ্রি পাসের জাল শিক্ষা সনদ ব্যবহার করে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগের পর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে বিষয়টি তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত ব্যক্তি ফজলুল হক উজ্জ্বল ওরফে রিপন। তিনি শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং […]

Continue Reading

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং স্থানীয় সরকার প্রকৌশলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাজ পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত শাহে আলমের পরিবারের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি […]

Continue Reading

ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে চাচিকে পিটিয়ে হত্যা

বরগুনার পাথরঘাটা উপজেলায় কথা-কাটাকাটির জের ধরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আল আমিন (৩৬) নিহত ওই নারীর সম্পর্কে দেবরের ছেলে।  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন। পাথরঘাটা […]

Continue Reading

ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, দুই এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ও হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগে দুই সহকারী কমিশনার (ভূমি)সহ ২০ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সদর উপজেলা ভূমি অফিসের ১০ জন, […]

Continue Reading