সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা: ভারতে পালানোর সময় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালানোর চেষ্টা করার সময় কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার অমিত হাসান ওরফে শিপন হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের […]

Continue Reading
এলপিজি গ্যাসের নতুন দাম ও ১২ কেজি সিলিন্ডার

এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা এলপিজির দাম নির্ধারণ

দেশের বাজারে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে। এতদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। যদিও তা বাজারে খুচরা পর্যায়ে ২ হাজারের […]

Continue Reading

আনসারের তিন আইন একীভূত করে হচ্ছে ‘আনসার বাহিনী আইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও সুসংগঠিত, গতিশীল ও আধুনিক আইনি কাঠামোর আওতায় আনতে বিদ্যমান তিনটি পৃথক আইন একীভূত করে একটি সমন্বিত ও একক ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অডিটোরিয়ামে নবনির্মিত ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ’ পরিষেবা, […]

Continue Reading

১৫৪ জুলাই যোদ্ধার বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আবাসন নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ পরিবারের জন্য ৮০৪টি এবং জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণের লক্ষ্যে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দৃষ্টিশক্তি হারানো ও স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের দেশে-বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশে চিকিৎসার পাশাপাশি শহীদ পরিবারকে […]

Continue Reading

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

নবায়ন নয়, গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব […]

Continue Reading

এবার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষকরা

এবার কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে এক উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলা করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। এতে মাথায় ও নাকে আঘাত পেয়ে আহত হয়েছেন ওই কৃষি কর্মকর্তা। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের কাছে ডিলারের গুদামের সামনে এ ঘটনা ঘটে। কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। দৌড়ে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নেন […]

Continue Reading
WHO আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান পদে আসন্ন নির্বাচনে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক […]

Continue Reading
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানির অনুমতি চেয়েছে ভারত

দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানির অনুমতি চেয়েছেন ভারতের ব্যবসায়ীরা। পূজার বাজারে সীমিত পরিমাণে হলেও ইলিশ পাঠানোর অনুমতি দিতে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক ও খাদ্যসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ইলিশ। বিশেষ করে দুর্গাপূজার […]

Continue Reading
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলার ঘটনায় কেন্দুয়া থানা

দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা বকুল মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, ওই ছাত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। মামলার পর পুলিশ দ্বিতীয় আসামি আবু মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে। তবে মামলার প্রধান আসামি বকুল মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে […]

Continue Reading
২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে প্রতীকী পোস্টার

২১ আগস্ট গ্রেনেড হামলা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি গভীরভাবে আলোচিত ও বেদনাবহ দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের একটি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় ২৪ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। নিহতদের মধ্যে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানও ছিলেন। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা হামলা থেকে প্রাণে বেঁচে […]

Continue Reading