কারখানা

বন্ধ হলো বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ, বেকার দুই হাজার শ্রমিক

লক্ষ্মীপুরের রায়পুরের বিখ্যাত বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। দীর্ঘ পাঁচ মাস থেকে বকেয়া বেতন না পেয়ে এবং কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকায় অবস্থিত বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ দীর্ঘ দুই দশক ধরে পরিচালিত হয়ে আসছিল। চলতি বছরের ১৫ […]

Continue Reading
port

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা নয়, হুঁশিয়ারি শ্রমিকনেতাদের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বন্দর শ্রমিক নেতারা। তারা বলেছেন, বন্দর রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন, কিন্তু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেবেন না। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কলোনি এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ হয়। বন্দর শ্রমিক […]

Continue Reading

কৃত্রিম সার সংকট তৈরি করে সরকারকে হেয় করার চেষ্টা করেছে জামায়াত: এলজিআরডি প্রতিমন্ত্রী

কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কৃত্রিম সার সংকট তৈরি করে সরকারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে জামায়াতে ইসলামী বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, জামায়াত নেতাকর্মীদের উসকানি দিয়ে বিভিন্ন এলাকায় সারের সংকটের পরিস্থিতি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম […]

Continue Reading

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ–জুয়া, নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না

ইসলামি ধারার ব্যাংকের ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে নীতিমালা অনুযায়ী, ইসলামিক ক্রেডিট কার্ড দিয়ে শরিয়াহবিরোধী বা বেআইনি পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা যাবে না। এর আওতায় অ্যালকোহল, জুয়া, নাইটক্লাব, প্রচলিত […]

Continue Reading

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া নীতিমালাবহির্ভূত বাড়তি দুই উৎসাহ বোনাসের অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হলেও এখনো সেই টাকা আদায় হয়নি। বাড়তি দুই বোনাসের মোট অর্থের পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা। ব্যাংক সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের পারফরম্যান্সের জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মোট পাঁচটি উৎসাহ বোনাস দেওয়া হয়েছিল। তবে সরকারি নীতিমালা অনুযায়ী […]

Continue Reading
ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসিক নির্ধারিত ভ্যাট চালুর পরিকল্পনা করছে এনবিআর

ইউনিয়ন পর্যায়ের ব্যবসায়ীর ওপর ৫০০ টাকা ভ্যাট আরোপের চিন্তা

দেশের প্রান্তিক পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা সম্প্রসারণের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রতি মাসে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা এবং জেলা সদর ও জেলা পৌর শহর এলাকায় ২ হাজার টাকা নির্ধারিত ভ্যাট আরোপ করা হতে পারে। এই ভ্যাট মোবাইল ব্যাংকিংয়ের […]

Continue Reading
বেকারি পণ্যের দাম বাড়ছে ২০%, সংকটে ব্যবসায়ীরা

কাঁচামাল ও জ্বালানি সংকটে বেকারি পণ্যের দাম বাড়ছে ২০ শতাংশ পর্যন্ত

আটা-ময়দা, চিনি ও তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় নতুন দামে পণ্য বিক্রির সিদ্ধান্ত ব্যবসায়ীদের নিজস্ব প্রতিবেদকঢাকা | ১০ সেপ্টেম্বর ২০২৬ কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটে বেকারি পণ্যের দাম বাড়ানোর ঘোষণা কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশের সব ধরনের বেকারি পণ্যের দাম […]

Continue Reading
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানির অনুমতি চেয়েছে ভারত

দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানির অনুমতি চেয়েছেন ভারতের ব্যবসায়ীরা। পূজার বাজারে সীমিত পরিমাণে হলেও ইলিশ পাঠানোর অনুমতি দিতে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক ও খাদ্যসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ইলিশ। বিশেষ করে দুর্গাপূজার […]

Continue Reading

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে: সাত মাসের শিশু ও এইচএসসি পরীক্ষার্থী নিহত, আহত বর-কনেসহ ১২ জন

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত মাস বয়সী এক শিশু ও একজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন। দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা […]

Continue Reading

দীর্ঘমেয়াদি সরবরাহ সংকটে বেশি দামে এলএনজি কিনছে সরকার

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ কমে যাওয়ায় স্পট মার্কেট থেকে বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে সরকার। আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে প্রায় ৩০ কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হতে পারে ২০ হাজার কোটি টাকার বেশি। দীর্ঘমেয়াদি চুক্তিতে কাতার এনার্জি থেকে প্রতি ইউনিট এলএনজি প্রায় ১৩ দশমিক ৭২ ডলারে পাওয়া গেলেও […]

Continue Reading