আসামি নিয়ে ফেরার পথে এসআই ও বিএনপি নেতা নিহত

গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে […]

Continue Reading

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৩১ জনে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডেঙ্গু ড্যাশবোর্ডের তথ্যানুযায়ী, এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু […]

Continue Reading

মাদকবিরোধী অভিযান, বরিশালে পুলিশ কর্মকর্তা ও নারীসহ আটক ৪

বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশের এক কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাশাপাশি স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলাামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন […]

Continue Reading

রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল করে মাদ্রাসার কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেফতার ২

ঢাকার সাভারের আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জাল করে একটি মাদ্রাসার প্রস্তাবিত এডহক কমিটি অনুমোদনের চেষ্টা করার অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহা. নিয়ামতুল্লাহ (৫০) এবং মাদ্রাসার উপপরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ (৪৫)। বুধবার সকালে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি […]

Continue Reading

কালিয়াকৈরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। গত রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা মনি বনিক বাদী হয়ে পর দিন সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে নিহতের […]

Continue Reading

সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা কর্মসূচির পর ৫০ শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণের অভিযোগ

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে অন্তত ৫০ শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে এসব শিশুকে নিয়ে স্বজনেরা সেন্টমার্টিন দ্বীপ হাসপাতালে ছুটে যান। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানো হয়। ভুক্তভোগী কয়েকটি পরিবারের অভিযোগ, খতনা করানোর সময় স্বাস্থ্যবিধি ও […]

Continue Reading

বিএনপির প্যাডে সার ডিলারের তালিকা, বাদ যায়নি আত্নীয়-স্বজন ও আ.লীগ

রংপুরের পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা বাণিজ্য ও নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ৯ জনের নামের একটি তালিকা ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে নতুন করে আবার আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতির স্বাক্ষর করা আরেকটি নতুন তালিকা। যে তালিকায় স্বজনপ্রীতি ও দলীয়করণ করা ছাড়াও রয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী […]

Continue Reading

আ.লীগের ‘দোসর’ বলে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার এবং ভিসির পিএস নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে একদল […]

Continue Reading

আদালত থেকে আসামি পালানোর ঘটনায় কনস্টেবল বরখাস্ত, তদন্তে ৩ সদস্যের কমিটি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে বিচারাধীন আসামি শরিফুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কারণ ও দায়িত্বে অবহেলা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) হাজিরা শেষে হাজতখানায় […]

Continue Reading

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় এবার ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা তারিফ

কুমিল্লা সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তারিফুল ইসলাম ওরফে তারিফ নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় শিকার শরিফুল ইসলাম (৩৯) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভুক্তভোগীর পরিবারের পক্ষ […]

Continue Reading