বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ যুবদল-ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে

কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কার্যালয়ে থাকা […]

Continue Reading

ওবায়দুল কাদেরের সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়া হবে জুলাই হতাহতদের

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওবায়দুল কাদেরসহ পাঁচ আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তি এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন […]

Continue Reading
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক

দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আগের অভিযোগের সাথেই এই অভিযোগটি অনুসন্ধান করা হবে।” অভিযোগে দাবি করা হয়েছে, […]

Continue Reading
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের একটি দৃশ্য

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও […]

Continue Reading
শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান এনসিপির মাদারীপুর জেলা কমিটিতে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন

এনসিপিতে যোগ দিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান। বিএনপির রাজনীতি থেকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে তার যোগদানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত […]

Continue Reading
২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে প্রতীকী পোস্টার

২১ আগস্ট গ্রেনেড হামলা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি গভীরভাবে আলোচিত ও বেদনাবহ দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের একটি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় ২৪ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। নিহতদের মধ্যে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানও ছিলেন। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা হামলা থেকে প্রাণে বেঁচে […]

Continue Reading

যুবদল নেতার হামলায় চিকিৎসাধীন শিবিরকর্মী সালাউদ্দিনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও হামলায় গুরুতর আহত শিবিরকর্মী সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্থানীয় ছাত্রশিবিরের এক নেতা নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ জুন সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় হামলার ঘটনাটি […]

Continue Reading

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বিবৃতিতে আসিফ মাহমুদ অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট কিছু মহল পরিকল্পিতভাবে […]

Continue Reading

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে তিনি বিএনপির শত্রু নয়, বরং রাজনৈতিক মিত্র হিসেবে দেখেন। তার দাবি, অতীতে দুই দলের নেতাকর্মীরা একসঙ্গে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিলিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে […]

Continue Reading

ভারত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করলে সম্পর্কে প্রভাব পড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত সরকার যদি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করে এবং দলটির কার্যক্রম পরিচালনার সুযোগ অব্যাহত রাখে, তাহলে তা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫ আগস্ট আয়োজিত একটি […]

Continue Reading