লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে সেই অর্থ দিয়ে আইফোন কেনার অভিযোগে মো. মারুফ মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে বিক্রি করে দেওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়। এর আগে একই দিন সন্ধ্যায় দশমিনা উপজেলার […]

Continue Reading
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলার ঘটনায় কেন্দুয়া থানা

দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা বকুল মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, ওই ছাত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। মামলার পর পুলিশ দ্বিতীয় আসামি আবু মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে। তবে মামলার প্রধান আসামি বকুল মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে […]

Continue Reading
পৌর কাউন্সিলর আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

ভৈরবে যুবলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থানকালে আল আমিন সৈকতের ওপর […]

Continue Reading
রংপুরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশি তদন্ত

রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, আটক ৩

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার, ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে মরদেহগুলো […]

Continue Reading
মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারী ও তার শিশুসন্তানকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবচরে নারী ও তার এক বছরের শিশুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারী ও তার শিশুসন্তানকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ফারুক মোল্লা খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা গ্রামের রতন মোল্লার ছেলে। তিনি শিবচরের বাখরের কান্দি এলাকায় বসবাস করতেন। শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া, তার […]

Continue Reading
পিরোজপুরের ৬০০ কোটি টাকার গ্রামীণ সড়ক প্রকল্পে অনিয়ম ও কাজ ছাড়াই অর্থ উত্তোলনের অভিযোগ

এক ইঞ্চি কাজ নেই, পকেটে ৯১ কোটি : সড়ক উন্নয়ন প্রকল্পের মহাজালিয়াতি!

পিরোজপুরের সাত উপজেলায় প্রায় ৪৮০ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি প্রকল্পে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের ৩১টি স্কিমে মাঠপর্যায়ে দৃশ্যমান কাজ না থাকার পরও প্রায় ৯১ কোটি টাকা উত্তোলন করা হয়েছে বলে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন ও গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে। নথিতে প্রকল্পের সার্বিক […]

Continue Reading
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম বহিষ্কার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর…বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম […]

Continue Reading

ঢামেকে চিকিৎসাধীন জোড়া লাগা যমজ জয়নব ও উম্মে কুলসুমের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তিন মাস বয়সী জোড়া লাগা যমজ দুই বোন মোছাম্মৎ জয়নব ও মোছাম্মৎ উম্মে কুলসুম। বুধবার (১২ আগস্ট) বিকেলে তাদের মৃত্যু হয়। শিশু দুটিকে আলাদা করার সম্ভাবনা যাচাই করতে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। একটি হৃদ্‌যন্ত্র ছিল দুই শিশুর ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ […]

Continue Reading
সাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের পর ইসলামী ব্যাংক কর্মকর্তা ইয়াসীন আলী সাময়িক বরখাস্ত

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগ, বরখাস্ত হলেন ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়ার পর ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যবস্থাপনার অনুমোদন ছাড়াই তিনি দুদকে অভিযোগ করেছিলেন। তবে অভিযোগসংক্রান্ত কার্যক্রম […]

Continue Reading

কুমারখালীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বছরে প্রায় ১৬ কোটি টাকা বাড়তি গুনছেন কৃষকরা

কুষ্টিয়ার কুমারখালীতে আমন মৌসুমের শুরুতেই সার নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় পরিমাণ সার না পাওয়ার অভিযোগ করছেন তারা। অনেক কৃষক বাধ্য হয়ে সাবডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে কেজিপ্রতি ৫ থেকে ১৩ টাকা পর্যন্ত বেশি দামে সার কিনছেন। কৃষি বিভাগের বরাদ্দের তথ্য এবং কৃষকদের অভিযোগের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ইউরিয়া, […]

Continue Reading