দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক অবস্থান

বিরামপুর সীমান্তে ১২–১৫ জনকে পুশইনের চেষ্টা, বাধার মুখে ফিরিয়ে নিল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফের ভারতের দিকে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ। রোববার রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। […]

Continue Reading