রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল, শুক্রবার আসছে ইউরেনিয়াম

নিরাপত্তা ভাল্ব পরিবর্তনের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের প্রধান সুরক্ষা ব্যবস্থার একটি পরীক্ষা সফল হয়েছে। পরবর্তী ধাপে আর তিনটি পরীক্ষা শেষ হলেই ক্রিটিক্যালিটি বা পরমাণু বিক্রিয়া শুরুর ধাপে পৌঁছাবে ইউনিটটি। আজ বৃহস্পতিবার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকল হয়ে যাওয়া ভাল্ব […]

Continue Reading

গ্যাস সিলিন্ডার নাই, তবে ২৩০০ দিলে বাসায় দিয়ে আসবো

বাংলাদেশে গ্রাহক পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েই চলেছে। এমনকি অনেক এলাকায় এলপি গ্যাসের সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায়ের’ বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন […]

Continue Reading

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে […]

Continue Reading

শিক্ষার্থীকে হত্যার অভিযোগে মামলা, আসামি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহত আজমুল হোসেনের বাবা কুতুবউদ্দিন বাদী […]

Continue Reading
WHO আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান পদে আসন্ন নির্বাচনে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক […]

Continue Reading

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার ও তার স্ত্রী

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে […]

Continue Reading