এলপিজি গ্যাসের নতুন দাম ও ১২ কেজি সিলিন্ডার

কমলো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকা

গ্যাস সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা […]

Continue Reading
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি সূত্র জানিয়েছে, অভিযোগ যাচাই-বাছাই করতে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিমটির নেতৃত্ব দিচ্ছেন […]

Continue Reading

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং স্থানীয় সরকার প্রকৌশলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাজ পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত শাহে আলমের পরিবারের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি […]

Continue Reading

ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে চাচিকে পিটিয়ে হত্যা

বরগুনার পাথরঘাটা উপজেলায় কথা-কাটাকাটির জের ধরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আল আমিন (৩৬) নিহত ওই নারীর সম্পর্কে দেবরের ছেলে।  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন। পাথরঘাটা […]

Continue Reading

ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, দুই এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ও হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগে দুই সহকারী কমিশনার (ভূমি)সহ ২০ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সদর উপজেলা ভূমি অফিসের ১০ জন, […]

Continue Reading

লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে সেই অর্থ দিয়ে আইফোন কেনার অভিযোগে মো. মারুফ মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে বিক্রি করে দেওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়। এর আগে একই দিন সন্ধ্যায় দশমিনা উপজেলার […]

Continue Reading

বেঙ্গালুরুতে সপ্তম তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু, গুরুতর আহত বন্ধু

ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় একটি ভবনের সপ্তম তলা থেকে পড়ে ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত তরুণীর নাম জননী। তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সোসিয়েতে জেনারেলে কর্মরত ছিলেন। তার বাড়ি পুদুচেরির উলাইভাইক্কাল এলাকায়। চলতি বছরের জানুয়ারি থেকে […]

Continue Reading

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। জুলাই মাসের শেষ দিকের পর এটি ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্য সামরিক হামলা বলে উল্লেখ করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র কমান্ডার টিম হকিন্স যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সংস্থা সিবিএস নিউজকে জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর […]

Continue Reading
লেক অন্টারিওর নাম লেক আমেরিকা করার নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প

কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৭ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি। তবে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ব্যবহারের ক্ষেত্রে কার্যকর হবে। কানাডা বা […]

Continue Reading
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলার ঘটনায় কেন্দুয়া থানা

দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা বকুল মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, ওই ছাত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। মামলার পর পুলিশ দ্বিতীয় আসামি আবু মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে। তবে মামলার প্রধান আসামি বকুল মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে […]

Continue Reading