ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৭

ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে দয়ামীরের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মুখোমুখি সংঘর্ষ দুই যাত্রীবাহী […]

Continue Reading

সৌদি আরব–তুরস্ক–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কী পরিবর্তন আসতে পারে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ত্রিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় তিন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের মধ্যে এই উদ্যোগ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ […]

Continue Reading

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বিবৃতিতে আসিফ মাহমুদ অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট কিছু মহল পরিকল্পিতভাবে […]

Continue Reading

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে তিনি বিএনপির শত্রু নয়, বরং রাজনৈতিক মিত্র হিসেবে দেখেন। তার দাবি, অতীতে দুই দলের নেতাকর্মীরা একসঙ্গে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিলিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে […]

Continue Reading

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার ও তার স্ত্রী

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে […]

Continue Reading

তনু হত্যা: সাবেক সেনাসদস্যের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

দীর্ঘদিন ধরে আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। মামলার অন্যতম আসামি ও সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানের অন্তর্বর্তী জামিন স্থগিত করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেপ্তারের […]

Continue Reading

ভারত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করলে সম্পর্কে প্রভাব পড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত সরকার যদি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করে এবং দলটির কার্যক্রম পরিচালনার সুযোগ অব্যাহত রাখে, তাহলে তা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫ আগস্ট আয়োজিত একটি […]

Continue Reading

দর্শনার্থীদের জন্য খুলে গেল সাবেক গণভবন: মুগ্ধর পানির বোতল থেকে প্রতীকী কবর—ভেতরে ভেতরে ইতিহাসের জীবন্ত সাক্ষ্য

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে নির্ধারিত নিয়ম মেনে জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত […]

Continue Reading

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন বিএনপি নেতা রাশেদ খাঁন

সরকার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে বিএনপি নেতা রাশেদ খাঁনকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খাঁন নিয়োগের বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপনের কপি শেয়ার করেন। তিনি আলহামদুলিল্লাহ জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন এই […]

Continue Reading

গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন ফিলিস্তিনের জাতীয় যুব দলের ফুটবলার

অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭)। শনিবার তার মৃত্যুর বিষয়টি পরিবার ও স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেন। গত ১১ জুলাই হামলার সময় তার উরুতে গুলি লাগে। পরে চিকিৎসকদের তার একটি পা কেটে ফেলতে হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো […]

Continue Reading