ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম নির্মাণ প্রকল্প আটকে দিয়েছেন মার্কিন আপিল আদালত

হোয়াইট হাউসে ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণ আটকে দিল মার্কিন আপিল আদালত

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পূর্বাংশে প্রস্তাবিত ৪০ কোটি ডলারের বিশাল বলরুম নির্মাণ প্রকল্প আপাতত আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। আদালতের মতে, ঐতিহাসিক হোয়াইট হাউসে এ ধরনের বড় ধরনের স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত কেবল নির্বাহী বিভাগের এখতিয়ার নয়; এতে মার্কিন কংগ্রেসের ভূমিকা প্রয়োজন। শুক্রবার (৭ আগস্ট) ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর […]

Continue Reading

যুবদল নেতার হামলায় চিকিৎসাধীন শিবিরকর্মী সালাউদ্দিনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও হামলায় গুরুতর আহত শিবিরকর্মী সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্থানীয় ছাত্রশিবিরের এক নেতা নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ জুন সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় হামলার ঘটনাটি […]

Continue Reading
পাবনার কোমরপুরে চুরি হওয়া দুটি গরু উদ্ধারের ঘটনায় যুবদল কর্মী আটক

যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে চুরি হওয়া ২ গরু উদ্ধার

পাবনা সদর উপজেলার কোমরপুর এলাকায় একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধারের ঘটনায় শরিফুল ইসলাম প্রধান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধারের পর তাকে আটক করা হয়। বিষয়টি […]

Continue Reading
ওষুধের মূল্য নির্ধারণের নতুন নীতি বাতিল করে ১৯৯৪ সালের প্রয়োজনীয় ওষুধের তালিকায় ফেরার সিদ্ধান্ত

ওষুধের মূল্য নির্ধারণে নতুন নীতি বাতিল বিএনপির ফিরছে ১৯৯৪ সালের তালিকা

বাংলাদেশে প্রয়োজনীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণে ২০২৬ সালে নেওয়া নতুন উদ্যোগ বাতিল করেছে সরকার। জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধ মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিল হওয়ায় নতুন তালিকা তৈরি না হওয়া পর্যন্ত ১৯৯৪ সালের প্রয়োজনীয় ওষুধের তালিকা কার্যকর থাকবে। সরকারের এই সিদ্ধান্তকে ওষুধশিল্পের প্রতিনিধিরা ইতিবাচক হিসেবে দেখলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি অংশ পুরোনো তালিকায় ফিরে যাওয়া […]

Continue Reading

ঢাকায় বিএনপি কর্মীকে গুলি, অভিযোগ যুবলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর (৫৫) নামে বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মিরপুর-১১ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি ঢাকা নবাবগঞ্জ থানা বিএনপির একজন কর্মী এবং বর্তমানে মিরপুর এলাকায় বসবাস […]

Continue Reading

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে ফের কড়াকড়ির উদ্যোগ ট্রাম্পের, সই করলেন নতুন নির্বাহী আদেশে

যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার দীর্ঘদিনের নীতিতে আবারও পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত করতে বৃহস্পতিবার দুটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এর আগে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্প প্রশাসনের একটি প্রচেষ্টা আইনি বাধার মুখে পড়েছিল। এবার নতুন নির্বাহী পদক্ষেপের মাধ্যমে বিষয়টি আবার সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট। দুটি নির্বাহী আদেশে […]

Continue Reading
মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি

সৌদি–পাকিস্তান–তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, এক দেশে হামলা মানেই তিন দেশের ওপর হামলা

ধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন প্রতিরক্ষা সমীকরণ তৈরি করল সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তিন দেশের শীর্ষ নেতারা চুক্তিতে স্বাক্ষর করেন। […]

Continue Reading
বগুড়ার এরুলিয়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, আহত নাতি

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আটাপাড়া এলাকার বাবুল হাসান […]

Continue Reading
নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটকের ঘটনা

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার একটি পথসভা থেকে পিস্তলসহ তানিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে আয়োজিত পথসভা থেকে তাকে আটক করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক যুবককে বর্তমানে পুলিশ হেফাজতে […]

Continue Reading

থাইল্যান্ডের স্কুলে ভয়াবহ গোলাগুলি: হামলাকারী ছাত্রসহ নিহত ৭, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে আবারও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রাজধানী ব্যাংককের কাছে ননথাবুরি প্রদেশের ‘দেবসিরিন ননথাবুরি স্কুলে’ এক ছাত্রের এলোপাতাড়ি গুলিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ (৭ আগস্ট) সকালে স্কুল চলাকালীন এই মর্মান্তিক ঘটনা […]

Continue Reading