কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ভাষ্য অনুযায়ী, নিহত যুবক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তবে গুলিতে নিহত হওয়ার ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি। নিহত […]

Continue Reading
হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত দিয়েছে ইরান। তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার পলিটব্যুরোর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন না আসা পর্যন্ত প্রণালিটি পুনরায় খুলতে রাজি নয় দেশটি। শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুদ্ধ বন্ধ ও সামরিক উপস্থিতি প্রত্যাহারের দাবি ইরানের […]

Continue Reading
যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা

বাঘারপাড়ায় ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

যশোরের বাঘারপাড়ায় নিজ বাড়ি থেকে এক নারী ও তাঁর ছয় বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ দুটির অবস্থান ও ঘটনাস্থলের পরিস্থিতি ঘিরে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতরা হলেন জুবায়দা […]

Continue Reading
যশোরের অভয়নগরে বিদ্যুৎ বিভ্রাটে পোলট্রি খামারে মারা যাওয়া মুরগি

৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অভয়নগরের খামারে মারা গেল চার শতাধিক মুরগি

যশোরের অভয়নগরে টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের চার শতাধিক মুরগি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারের উদ্যোক্তা যমজ ভাই মো. হাসান ও মো. হোসেন। ঋণ নিয়ে ২০২৩ সালে শুরু করেছিলেন খামার হাসান […]

Continue Reading
আশুগঞ্জে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

বালু উত্তোলনে বাধা দেওয়ায় হুমকির অভিযোগ, আশুগঞ্জে সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিন গ্রামের বাসিন্দা ও কৃষকেরা। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য […]

Continue Reading
গাজীপুরের শ্রীপুরে ইজ্জতপুর রেলস্টেশন এলাকায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, আত্মহত্যার দাবি স্বজনদের

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর রেলস্টেশন এলাকায় রেললাইন থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। নিহতদের একজন রিনা আক্তার। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। অপরজন তার স্বামী আল আমিন। দুজনই পোশাক কারখানায় কাজ করতেন বলে পরিবার […]

Continue Reading

চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ ই-বাস কেনার উদ্যোগ, ব্যয় ৪ হাজার ৫৮৪ কোটি টাকা

নগর গণপরিবহন আধুনিকায়ন এবং কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০টি বৈদ্যুতিক বাস বা ই-বাস কেনার প্রস্তুতি নিচ্ছে সরকার। এসব বাস সংগ্রহে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৫৮৪ কোটি টাকা। ২০২৯ সালের জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পরিকল্পনা কমিশনে দুটি প্রাথমিক প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ সড়ক […]

Continue Reading
বাগেরহাটের রামপালে দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে অসম্পূর্ণ ঘরের সামনে রেহানা খাতুন

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার মানবেতর জীবন

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন দুই সন্তানকে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। ঘরের ভাড়া পরিশোধ করতে না পেরে একপর্যায়ে নিজের মাথার চুল বিক্রি করার কথাও জানিয়েছেন তিনি। বর্তমানে খুলনা-মোংলা রেললাইনের পাশে একটি অসম্পূর্ণ বাঁশের কাঠামোর নিচে সন্তানদের নিয়ে আশ্রয়ের অপেক্ষায় রয়েছেন এই নারী। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিনের দারিদ্র্য ও বাসাভাড়া বকেয়া থাকায় […]

Continue Reading
পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে ভারতীয় নাগরিককে আটক করার পর সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয়দের উপস্থিতি

বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্ত এলাকায় এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে দীপঙ্কর গোপ (৩০) নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে যাওয়া হয় […]

Continue Reading

নাটোরে গরুবাহী নছিমনে বাসের ধাক্কায় নিহত ৩

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষীপুর এলাকার আব্দুর […]

Continue Reading