ডাক্তার নেই, বিল ২ লাখের বেশি: শিশুর মৃত্যুর পর স্বজনের অভিযোগ

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর পর চিকিৎসাসেবা ও বিল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন স্বজনরা। তাদের দাবি, শিশুটি পিআইসিইউতে থাকা অবস্থায় কোনো চিকিৎসককে পাওয়া যায়নি, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ ২ লাখ টাকার বেশি বিল করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে শিশুটির এক স্বজন আসিফ হাসান ফেসবুক লাইভে এসে হাসপাতালের পরিস্থিতি তুলে […]

Continue Reading
মুরাদনগরে যুবলীগ নেতা হত্যা

মুরাদনগরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

মুরাদনগরে বাড়িতে ঢুকে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা কুমিল্লার মুরাদনগরে বাড়িতে ঢুকে স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পরিবার। বাঙ্গরা বাজার […]

Continue Reading
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক

দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আগের অভিযোগের সাথেই এই অভিযোগটি অনুসন্ধান করা হবে।” অভিযোগে দাবি করা হয়েছে, […]

Continue Reading

ভেজা গায়ে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরেন রহিম। এরপর ভেজা গায়েই মোবাইল ফোন চার্জে দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]

Continue Reading

পাবনার সাঁথিয়া ভুল পরিকল্পনায় আট কোটি টাকার পানি শোধনাগার বিকল

প্রায় ৮ কোটি টাকার শোধনাগার তিন মাসেই বিকল, পাঁচ বছর ধরে আয়রনযুক্ত পানি পাচ্ছেন সাঁথিয়াবাসী ভূগর্ভস্থ পানির ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও রোগজীবাণু দূর করে সাঁথিয়া পৌরবাসীর ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নির্মাণ করা হয়েছিল পানি শোধনাগার। কিন্তু অপরিকল্পিত উদ্যোগ, নকশাগত ত্রুটি ও যথাযথ তদারকির অভাবে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি এখন […]

Continue Reading

পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ছাত্রদল নেতার লাশ

ট্রলার দুর্ঘটনায় নিখোঁজের দুই দিন পর পদ্মায় মিলল ছাত্রদল নেতা রকির মরদেহ পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পদ্মার শাখা নদীর আকাতের ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি […]

Continue Reading
WHO আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান পদে আসন্ন নির্বাচনে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক […]

Continue Reading
রাজধানীর বাড্ডায় চাঁদাবাজির জেরে গুলিবিদ্ধ গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রতীকী দৃশ্য।

‘চাঁদা দেব না’ বলায় বাসায় ঢুকে যুবককে গুলি, গুলিবিদ্ধ ঢামেকে ভর্তি

রাজধানীর বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে মো. রানা (৩৫) নামে এক গাড়িচালককে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় রানাকে গভীর রাতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। […]

Continue Reading
সচিবালয়ে ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে আইন অনুযায়ী বিষয়টি বোঝার আহ্বান জানানো হচ্ছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী […]

Continue Reading
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলির ঘটনার প্রতীকী ছবি।

সীমান্তে বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক […]

Continue Reading