আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

অর্থনীতি আন্তর্জাতিক ইসলাম ও জীবন খেলাধুলা জাতীয় প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাদেশ স্বাস্থ্য
আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসীদের জন্য ডেবিট ও ডুয়াল কারেন্সি কার্ড সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রবাসী কার্ডধারীরা যে ১০টি সুবিধা পাবেন—
১. দেশে-বিদেশে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার
২. বিশেষ ইমিগ্রেশন বুথে দ্রুত সেবা
৩. বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা
৪. বিমান টিকিটে ছাড়
৫. হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট
৬. ন্যায্যমূল্যে গাড়ি বুকিং
৭. এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ
৮. হাসপাতালে বিশেষ সেবা ও ছাড়
৯. মৃত্যু হলে বিনা খরচে মরদেহ পরিবহন
১০. বীমা, পুনর্বাসন, জমি ও সরকারি সেবায় অগ্রাধিকার
সরকার আশা করছে, এই উদ্যোগ প্রবাসীদের সেবা গ্রহণ আরও সহজ ও মর্যাদাপূর্ণ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।