মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয় মন্ত্রিসভা এ ঘোষণা দেয়।

মধ্য-ডানপন্থী অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) নির্বাচনে ৩৯৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ৯৭টি আসন পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে ৩১টি আসন বেশি পেয়ে দলটি সবচেয়ে বেশি আসন লাভ করেছে। তবে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতির মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে।
রাজকীয় মন্ত্রিসভা জানিয়েছে, রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী আল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি আবাসনমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।