প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন বিএনপি নেতা রাশেদ খাঁন

রাজনীতি
সরকার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে বিএনপি নেতা রাশেদ খাঁনকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খাঁন নিয়োগের বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপনের কপি শেয়ার করেন। তিনি আলহামদুলিল্লাহ জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে দেশের রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।