পটুয়াখালীর রাঙ্গাবালীতে জেলেদের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে

রাঙ্গাবালীতে জেলেদের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ার ও চর আগারা এলাকায় বৈধ অনুমতি নিয়ে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. শাহজালাল মীর রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তবে শাহজালাল মীর এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, […]

Continue Reading
৮২ দিন পর প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, ৮২ দিনের অপেক্ষায় উদ্বেগে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ সোমবার (১০ আগস্ট)। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর ফল পাচ্ছেন পরীক্ষার্থীরা। করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতির ২০২০ সাল বাদ দিলে গত প্রায় দুই দশকের মধ্যে এবারই ফল প্রকাশে সবচেয়ে বেশি সময় লাগছে বলে শিক্ষা বোর্ডগুলোর তথ্য ও বিগত বছরের সময়সূচির পর্যালোচনায় উঠে এসেছে। ফল প্রকাশে দীর্ঘ অপেক্ষার […]

Continue Reading

বিদ্যুৎ নিয়ে বিচারকের ‘সমালোচনা’ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আদালত ভাংচুর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক বিচারকের মন্তব্যকে কেন্দ্র করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বিচারকের খাস কামরার দরজার কাচ ভাঙচুর করা হয়। তবে বিক্ষোভে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দলের নেতারা ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের দ্বিতীয় তলায় এ […]

Continue Reading

১০০ টাকায় গরুর মাংস ও আনলিমিটেড ভাত বিক্রি করে আলোচিত ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

মাত্র ১০০ টাকায় গরুর মাংসের সঙ্গে আনলিমিটেড ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়া এবং সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে […]

Continue Reading
যুক্তরাষ্ট্রের উটাহে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় ভারী হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ওরেগনে প্রাণ গেল বুলডোজার অপারেটরের

Continue Reading
কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ভাষ্য অনুযায়ী, নিহত যুবক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তবে গুলিতে নিহত হওয়ার ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি। নিহত […]

Continue Reading
হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত দিয়েছে ইরান। তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার পলিটব্যুরোর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন না আসা পর্যন্ত প্রণালিটি পুনরায় খুলতে রাজি নয় দেশটি। শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুদ্ধ বন্ধ ও সামরিক উপস্থিতি প্রত্যাহারের দাবি ইরানের […]

Continue Reading
যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা

বাঘারপাড়ায় ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

যশোরের বাঘারপাড়ায় নিজ বাড়ি থেকে এক নারী ও তাঁর ছয় বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ দুটির অবস্থান ও ঘটনাস্থলের পরিস্থিতি ঘিরে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতরা হলেন জুবায়দা […]

Continue Reading
যশোরের অভয়নগরে বিদ্যুৎ বিভ্রাটে পোলট্রি খামারে মারা যাওয়া মুরগি

৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অভয়নগরের খামারে মারা গেল চার শতাধিক মুরগি

যশোরের অভয়নগরে টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের চার শতাধিক মুরগি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারের উদ্যোক্তা যমজ ভাই মো. হাসান ও মো. হোসেন। ঋণ নিয়ে ২০২৩ সালে শুরু করেছিলেন খামার হাসান […]

Continue Reading
আশুগঞ্জে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

বালু উত্তোলনে বাধা দেওয়ায় হুমকির অভিযোগ, আশুগঞ্জে সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিন গ্রামের বাসিন্দা ও কৃষকেরা। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য […]

Continue Reading