কুমিল্লায় চাঁদা না দেওয়ায় এবার ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা তারিফ

কুমিল্লা সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তারিফুল ইসলাম ওরফে তারিফ নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় শিকার শরিফুল ইসলাম (৩৯) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভুক্তভোগীর পরিবারের পক্ষ […]

Continue Reading

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা: ভারতে পালানোর সময় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালানোর চেষ্টা করার সময় কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার অমিত হাসান ওরফে শিপন হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের […]

Continue Reading
gaza

ইসরায়েলের আগ্রাসনে তিন বছরে গাজায় ৮০০ শিক্ষক নিহত

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া ৩ হাজার ৩০০-এর বেশি আহত হয়েছেন। ফিলিস্তিনের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। গতকাল সোমবার পালিত বিশ্ব শিক্ষক দিবসের আগে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আগ্রাসন ও পদ্ধতিগত লক্ষ্যবস্তুকরণের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনি শিক্ষকরা […]

Continue Reading

নিউগিনিতে হামলার পরিকল্পনা হয় খাবারের দোকানে, লোক দেয় বিএনপির দুই বাহিনী

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলার আগে একটি খাবারের দোকানে বৈঠক করে পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হামলার পরিকল্পনা করা হয় বলে তদন্তকারীদের ভাষ্য। পরে দুই জায়গা থেকে লোক জড়ো করে রাতে প্রকল্পটিতে সশস্ত্র হামলা চালানো হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার দিন দুপুরে […]

Continue Reading

বিএনপির দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছে। জানা যায়, উপজেলার সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানসূচি অনুযায়ী, ৩ ও ৪ […]

Continue Reading
এলপিজি গ্যাসের নতুন দাম ও ১২ কেজি সিলিন্ডার

এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা এলপিজির দাম নির্ধারণ

দেশের বাজারে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে। এতদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। যদিও তা বাজারে খুচরা পর্যায়ে ২ হাজারের […]

Continue Reading
কারখানা

বন্ধ হলো বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ, বেকার দুই হাজার শ্রমিক

লক্ষ্মীপুরের রায়পুরের বিখ্যাত বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। দীর্ঘ পাঁচ মাস থেকে বকেয়া বেতন না পেয়ে এবং কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকায় অবস্থিত বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ দীর্ঘ দুই দশক ধরে পরিচালিত হয়ে আসছিল। চলতি বছরের ১৫ […]

Continue Reading
port

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা নয়, হুঁশিয়ারি শ্রমিকনেতাদের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বন্দর শ্রমিক নেতারা। তারা বলেছেন, বন্দর রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন, কিন্তু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেবেন না। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কলোনি এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ হয়। বন্দর শ্রমিক […]

Continue Reading

পুলিশের বিশেষ প্রতিবেদন যাদুকাটার বালু-পাথর লুটে একাট্টা বিএনপি-আ.লীগ

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একাট্টা হয়ে লুট করছে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর বালু-পাথর। সনাতন পদ্ধতি বালু তোলার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পরিবেশ ধ্বংসকারী ড্রেজার ও শ্যালো মেশিন। ইজারার মেয়াদ শেষ হলেও বালু-পাথর তোলা অব্যাহত থাকায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি হুমকিতে পড়েছে যাদুকাটার জীববৈচিত্র্য ও পরিবেশ। পুলিশের […]

Continue Reading

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ

ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী ওই বিতরণ কেন্দ্রটিতে চালানো হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই অভিযোগ সরাসরি ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাখ্যান করেছে হুথি গোষ্ঠী। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার […]

Continue Reading